Textech 2026 মেলায় আমাদের বুথ পরিদর্শনকারী সম্মানিত অতিথি, ব্যবসায়িক সহযোগী, শুভানুধ্যায়ী এবং সকল দর্শনার্থীকে DCATEK পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আপনাদের মূল্যবান সময়, আগ্রহ ও আন্তরিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের প্রদর্শিত সর্বাধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা সম্পর্কে আপনাদের আগ্রহ এবং মতামত ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যেতে আমাদের উৎসাহিত করবে।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার শক্তি। বাংলাদেশের টেক্সটাইল ও ডিজিটাল প্রিন্টিং শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমরা আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

আপনাদের উপস্থিতিতে আমাদের Textech 2026 আরও স্মরণীয় হয়ে উঠেছে।